বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

স্বাস্থ্য

তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশিত: ১৯:০৪, ১৮ মার্চ ২০২৬

তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।  

বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞানসম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে আপনার শরীরের জিন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন সমস্ত রেকর্ড থাকবে।

দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনার সমস্যার কথা।   
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি তা বাস্তববায়ন শুরু করেছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। পর্যায়ক্রমে প্রতিমাসেই আমরা সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ করবো।

কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সমদয় সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। এছাড়া আগামী মাসের ভেতরে আপনাদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এভাবে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ শুরু করছি। যাতে করে জনগণের উপকার হয়।

আপনারা যেই ভোট দিয়েছেন তার বিনিময়ে এই দুনিয়ায় যেনো কিছু কল্যাণ দিয়ে যেতে পারি। সেই চেষ্টাই আমরা করছি, যেনো আপনারা বুঝেন ভোট দিয়ে যাদের এমপি বানিয়েছেন তারা আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের খোঁজখবর রাখা সহ জবাবদিহিতাও আছে। এই সরকার একটি দায়বদ্ধ সরকার।
তিনি আরও বলেন, গত সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি।

তবুও এর মধ্যে আমরা প্রত্যেক ইউনিয়নের মসজিদ, মন্দির, গোরস্থানের জন্য আমরা ৩০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছি। আমরা মানুষের জন্য কাজ করা শুরু করেছি। আপনারা সহযোগিতা করলে আমরা দুর্নীতি মুক্ত, মাদকমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

মনোহরদী উপজেলা  নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সদস্য ভিপি মোস্তফা মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী উপজেলার ২৮২ জন দুঃস্থ ও গরীব মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করেন।