মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

প্রযুক্তি

বাংলাদেশে এআই হাব করতে কোরিয়ার আগ্রহ প্রকাশ

 প্রকাশিত: ০৮:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশে এআই হাব করতে কোরিয়ার আগ্রহ প্রকাশ

কারওয়ান বাজারের জনতা টাওয়ারে নিজস্ব অর্থায়নে এআই (Artificial intelligence) হাব করতে চায় কোরিয়া।

রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এর সাথে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে সাক্ষাৎকালে কোরিয়া এম্বাসীর বাণিজ্য প্রতিনিধি স্যামসু কিম এবং Acote গ্রুপের প্রধান নির্বাহী এডওয়ার্ড কিম এ আগ্রহ প্রকাশ করেন।

স্যামসু কিম বলেন, অনলাইন ন্যাশনাল ট্যাক্স সিস্টেম, ই কাস্টমস ক্লিয়ারিং সিস্টেম, ন্যাশনাল ল্যান্ড ইনফরমেশন সিস্টেম, ই ট্যাক্স সিস্টেমে বাংলাদেশের সাথে কোরিয়া যৌথ ভাবে কাজ করতে আগ্রহী।

এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের তরুণরা তথ্যপ্রযুক্তিতে আগ্রহী। তাই তাদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি বিকাশে অনেক কর্মক্ষেত্র তৈরি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

Acote গ্রুপের প্রধান নির্বাহী এডওয়ার্ড কিম এটুআই এ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, বর্তমানে এটুআই ইউএনডিপির অর্থায়নে চলছে। এ বছর ডিসেম্বরে এটুআই এর সাথে ইউএনডিপির চুক্তি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এটুআই এর সাথে এডওয়ার্ড কিমকে আলোচনা করতে বলেন। 

স্যামসু কিম আরও বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ লোকবল থাকলেও তথ্যপ্রযুক্তি প্রকৌশলীর অভাব রয়েছে। এক্ষেত্রে তারা বাংলাদেশী তরুণদের প্রশিক্ষণ দিয়ে তথ্যপ্রযুক্তি প্রকৌশলী বানাতে আগ্রহী। এর বাইরে তিনি ন্যাশনাল ইনফরমেশন প্রজেক্ট এর বিষয়েও উপদেষ্টাকে অবহিত করেন।

জবাবে উপদেষ্টা বলেন, ন্যাশনাল ইনফরমেশন প্রজেক্ট (NIP)একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে আমাদের সবার জন্য। যেহেতু এটা একটি জাতীয় নীতির বিষয়। তাই সরকার থেকে এই নীতি আমরা গ্রহণ করব কিনা সেটি স্টেকহোল্ডারদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।