বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

রাজনীতি

রাষ্ট্রপতি ক্ষমা করলে বিদেশ যেতে পারেন খালেদা জিয়া : হানিফ

 আপডেট: ২০:৪৬, ১৯ ডিসেম্বর ২০২১

রাষ্ট্রপতি ক্ষমা করলে বিদেশ যেতে পারেন খালেদা জিয়া : হানিফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখানে যথাযথ ভাবে হচ্ছে না, তাকে বিদেশে নেওয়া দরকার, তাহলে উচিত ছিল রাজনীতি না করে আইন অনুযায়ী সর্বশেষ পথ মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। রাষ্ট্রপতি ক্ষমা করলেই তার দণ্ড মওকুফ হয়ে যাবে। তখন তিনি স্বাধীনভাবে যেকোনো জায়গায় যেতে পারবেন।

 তবে জানা যায় আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে  বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত  ‘বিশ্ব সন্ত্রাস-জঙ্গিবাদ ও হলি আর্টিজান-মুম্বাই হামলা’আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এদিকে হানিফ বলেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তি চায়, তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এটা সত্য। পাশাপাশি এটাও সত্য তিনি আদালত কর্তৃক একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি। অতএব একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি কারাগারে থাকা অবস্থায় যতো সুযোগ-সুবিধা কারাবিধি অনুযায়ী সেটা তিনি পাবেন। বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অত্যন্ত সৌভাগ্যবান, উনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতায় কারাবিধির বাইরে সুযোগ-সুবিধা ভোগ করেছেন। প্রধানমন্ত্রী তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেই বেগম জিয়াকে বাইরে রেখেছেন।

তিনি আরো বলেন, চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে পাঠানোর বিষয়ে বিএনপি, রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরের রেফারেল দিয়ে যে অযৌক্তিক দাবি করছে তা ঠিক না। কেননা তারা চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেও বেগম জিয়া যেতে পারবেন না। তিনি যেতে পারবেন না এ কারণেই, কারণ রাষ্ট্রপতি কিংবা বাকিরা দণ্ডপ্রাপ্ত আসামি নন। দণ্ডপ্রাপ্ত কয়েদি ছাড়া যেকোনো স্বাধীন নাগরিক তার ইচ্ছেমত যেকোনো জায়গায় যেতে পারেন।

অনলাইন নিউজ পোর্টাল