রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

রাজনীতি

রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই : দীপেন দেওয়ান

 প্রকাশিত: ১৮:০২, ২২ মার্চ ২০২৬

রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই : দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই, কোনো প্রতিহিংসাও থাকতে পারে না। রাজনীতি শুধু জনগণের কল্যাণের জন্য।

আজ বুধবার রাঙ্গামাটি কলেজ গেইট সংলগ্ন মোটেল জর্জ অডিটোরিয়ামে ‘মানবিক ফান্ড রাঙ্গামাটি’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে মানবিক সাহায্য ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, ‘আমরা যারা রাজনীতিতে জড়িত আছি, তাদেরকে জনগণের কল্যাণের জন্যই নিবেদিত থাকতে হয়। রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই, কোনো প্রতিহিংসাও থাকতে পারে না। রাজনীতি শুধু জনগণের কল্যাণের জন্য।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই জনকল্যাণে নিবেদিত থাকেন এবং আমাদেরকেও একই নির্দেশ দিয়েছেন। 

স্বেচ্ছাসেবী ও সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে দীপেন দেওয়ান বলেন, ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে হবে। 

মানবিক ফান্ড রাঙ্গামাটির সভাপতি ইদ্রিছ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবিক ফান্ড রাঙ্গামাটির সাধারণ