শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

ইসলাম

মোবাইলে কবুলে কি বিয়ে সহীহ?

 প্রকাশিত: ১৪:০৫, ২০ মার্চ ২০২৬

মোবাইলে কবুলে কি বিয়ে সহীহ?

প্রশ্ন. আমার এক বন্ধু একটি মেয়ের সাথে এভাবে বিয়ে করেছিল যে, মোবাইলে ছেলে মেয়েকে বলেছিল, আমি তোমাকে এত টাকা মহর ধার্য করে বিবাহ করলাম। রাজি থাকলে বল কবুল। তখন মেয়ে ফোনেই কবুল বলেছিল। পরে ছেলেও কবুল বলেছিল। বিবাহের সময় ছেলের সাথে আরো ২ জন পুরুষ ছিল। উভয়ে লাউডস্পিকারের মাধ্যমে মেয়ের কবুল শুনতে পেরেছিল। আর ছেলেরটা সরাসরিই শুনেছে। এখন জানতে ইচ্ছুক, এর দ্বারা কি ইসলামের দৃষ্টিতে ছেলেমেয়ের বিবাহ সহীহ হয়েছে? এখন তারা একত্রে ঘর-সংসার করতে চাচ্ছে। তারা চুপিসারে বিয়ে করেছে।

 

উত্তর. প্রশ্নের বর্ণনা অনুযায়ী মোবাইল ফোনে সংঘটিত উক্ত বিবাহ সহীহ হয়নি। কেননা বিবাহ সহীহ হওয়ার জন্য যে স্থানে বিবাহের ইজাব-কবুল হবে সেখানে দুজন সাক্ষীর উপস্থিত থাকা এবং উপস্থিত পাত্র-পাত্রী বা তাদের প্রতিনিধি থেকে সরাসরি ইজাব-কবুল শ্রবণ করা আবশ্যক। পাত্র পাত্রী বা তাদের প্রতিনিধি দুই স্থান থেকে ফোনে লাউড স্পিকারের মাধ্যমে ইজাব-কবুল করলে এবং সাক্ষীগণ তা শ্রবণ করলে এর দ্বারা বিবাহ সংঘটিত হয় না। পাত্র-পাত্রী ভিন্ন স্থানে অবস্থান করলে তাদের মধ্যে বিবাহ কীভাবে করতে হবে সে নিয়ম নির্ভরযোগ্য আলেম থেকে জেনে নেওয়া জরুরি।

জেনে রাখা দরকার যে, বিবাহ-শাদি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। পিতা-মাতা এবং মুরব্বিজনদের পরামর্শ ও সম্মতিক্রমেই তা হওয়া বাঞ্ছনীয়। অভিভাবকদের অসম্মতিতে কিংবা তাদেরকে না জানিয়ে নিজে নিজে এ পদক্ষেপ নেওয়া কিছুতেই ঠিক নয়। হাদীস শরীফে অভিভাবকের সম্মতির প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া একাধিক হাদীসে বিবাহের প্রচার করা ও তা প্রকাশ্যে করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ কাজ চুপিসারে করা কিছুতেই ঠিক নয়।

-মুসনাদে আহমদ, হাদীস : ১৯৫১৮, ২৫৩২৬, ১৬১২৩০; মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস : ১০৪৯০, ১০৪৯৪; বাদায়েউস সানায়ে ২/৫২৭, ২/৪৯০; ফিকহুন নাওয়াযিল ৩/৩৪৩-৩৪৪; আদ্দুররুল মুখতার ৩/২১-২২;

মাসিক আলকাউসার