বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

জাতীয়

মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু

 আপডেট: ১৮:৫৭, ২৫ মার্চ ২০২৬

মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু

মানিকগঞ্জের সদর উপজেলায় নদীতে গোসলে নেমে চাচাত ভাই-বোনের মৃত্যু হয়েছে।

কালীগঙ্গা নদীর বালিরটেক ট্রলারঘাটে বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানিয়েছেন।

মৃতরা হল- হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার আলীর ছেলে আকাশ মিয়া (২১) ও তারই চাচাত বোন শুকুর আলীর মেয়ে সাদিয়া (১৬)।

মৃত শিশুদের পরিবারের বরাতে বলড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আওয়াল খাঁ বলেন, “বেলা ১২টার দিকে আকাশ, সাদিয়া ও তার ছোট বোন গোসলে নামে।

“হঠাৎ সাদিয়াার ছোট বোন দূরে চলে গেলে তাকে উদ্ধার করতে যায় আকাশ ও সাদিয়া। এক পর্যায়ে তারা হাঁপিয়ে গেলে প্রথমে আকাশ নিখোঁজ হয়। তার কিছুক্ষণ পর সাদিয়াও নিখোঁজ হয়।”

আকাশের বাবা আজহার আলী বলেন, তার ভাতিজি দুদিন আগে ঢাকা থেকে তার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে নদীতে নামার ঘণ্টাখানেক পর আকাশ ও সাদিয়াকে মৃত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে।

ওসি আফজাল বলেন, “নদীতে গোসলে নেমে নিখোঁজ চাচাত ভাই-বোনকে মৃত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”