বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

শিক্ষা

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, চলবে ৩১ মার্চ পর্যন্ত

 প্রকাশিত: ১৮:০০, ২৫ মার্চ ২০২৬

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, চলবে ৩১ মার্চ পর্যন্ত

শুরু হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম।

আজ বুধবার (২৫ মার্চ) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অনলাইনে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এছাড়া আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল বা ডেন্টাল কলেজে স্থানান্তরের সুযোগ পাবেন। মাইগ্রেশনের জন্য আবেদন করা যাবে ২৯ মার্চ বিকেল ৫টা থেকে ৩১ মার্চ বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীদের তালিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট কলেজ থেকে জানা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই করে কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। ভর্তির আগে মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন করতে হবে। সব শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীদের সাময়িকভাবে ভর্তি করা হবে। প্রাথমিকভাবে ভর্তির সময় প্রতি শিক্ষার্থীকে ১ লাখ টাকা জমা দিতে হবে। পরবর্তীতে সরকার নির্ধারিত বাকি ফি মাইগ্রেশন প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।