বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

শিক্ষা

২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা

 প্রকাশিত: ১৮:৩৮, ২৫ মার্চ ২০২৬

২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা

আগামী বছর থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিষয় সংখ্যা কমানোর কথা ভাবছে সরকার।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বুধবার এ নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেছেন।

তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

তিনি বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে মন্ত্রী ব্রিফ করবেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হবে।”

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে জানাবে।"

বিষয় কমানোর চিন্তার কারণ জানতে চাইলে দুই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সভায় সব বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষা একই প্রশ্নে নেওয়া যায় কি-না তা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তুলে ধরেন অধ্যাপক এহসানুল কবির।

ওই সভার বরাতে কিছু কিছু সংবাদমাধ্যম ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার আলোচনার কথা লিখলেও তা ‘বিভ্রান্তিকর’ বলে মনে করছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

এ নিয়ে জানতে প্রশ্ন করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এইটা কি বলেন! এইটা হয় নাকি?"

তার ভাষ্য, সার্বিক বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।