বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

শিক্ষা

শিক্ষা ক্যাডারের সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তিকরণ

 আপডেট: ০৯:৪৯, ১৮ মার্চ ২০২৬

শিক্ষা ক্যাডারের সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তিকরণ

দেশের সরকারি কলেজ ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্ট কলেজ ও দপ্তরগুলোকে আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি এবং সফট কপি (স্ক্যান ভার্সন) অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরকে গতকাল এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি’র উপ-পরিচালক (এইচআরএম) মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার জন্য সাত ধরনের গুরুত্বপূর্ণ নথিপত্র প্রয়োজন।

নথিসমূহ হলো— ১. জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিপত্র, ২. অর্থ মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতিপত্র, ৩. অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগের সম্মতিপত্র, ৪. প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ, ৫. মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের অনুলিপি, ৬. অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগের পৃষ্ঠাঙ্কিত আদেশের অনুলিপি, ৭. শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের অনুলিপি।

নির্ধারিত সময়ের মধ্যে হার্ডকপি মাউশি’র উপ-পরিচালক (এইচআরএম), কক্ষ নং- ৫৩০ (প্রথম ব্লক)-এ এবং সফট কপি নির্ধারিত ইমেইল ঠিকানায় ([email protected]) প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

নির্দেশনার অনুলিপি দেশের সকল সরকারি কলেজের অধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।