শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ২ ১৪৩২, ২৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক-মোদী ফোনালাপ: সমর্থনের বার্তা নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

নতুন নিয়মে ঈদের তারিখ নির্ধারণ করল সৌদি আরব

 প্রকাশিত: ১২:১০, ১২ মে ২০২১

নতুন নিয়মে ঈদের তারিখ নির্ধারণ করল সৌদি আরব

আগামী বৃহস্পতিবার (১৩ মে) সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন করা হবে।  

মঙ্গলবার (১১ মে) সৌদি আরবসহ উপসাগরীয় মুসলিম দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে।

সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের সদস্য এবং দেশটির রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল ম্যানিয়া বলেছেন, সৌদি আরবে এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে।

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (১১ মে) সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের আকাশে কোথাও চাঁদ দেখা না যায়নি। অর্থাৎ বুধবার (১২ মে) রোজা থাকতে হবে। সে অনুযায়ী রোজা হবে ৩০টি। ফলে বৃহস্পতিবার (১৩ মে) মুসলিমদের পবিত্র উৎসব ঈদুল ফিতর পালন করা হবে।

তবে সৌদি আরবে সন্ধ্যা নামার আগেই এবার ৩০ রোজা হবে বলে প্রতিবেদন প্রকাশ করে দেশটির এক গণমাধ্যমে। সেই প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে সৌদি আরবে এবারের ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটির ইতিহাসে এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। এতদিন ধরে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের তারিখ নির্ধারণ করা হতো সেখানে।

অনলাইন নিউজ পোর্টাল