শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

শিশু

নারায়ণগঞ্জে প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণেরা

 প্রকাশিত: ১৭:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণেরা

ঘঁড়ির কাটায় বৃহস্পতিবার দুপুর ২ টা। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ কেন্দ্রের সামনে লম্বা লাইন। সে লাইনের একদম সামনের দিকে দাঁড়িয়ে ছিলেন হিসান আহমেদ (২৫)। লাইনে দাঁড়িয়ে বারবার নিজের জাতীয় পরিচয়পত্র আর আঙুলের দিকে তাকাচ্ছিলেন তিনি। কিছুক্ষণ পরেই নিজের জীবনের প্রথম ভোটটি দেবেন তিনি !

ভোট দিয়ে বেরিয়েই হিসান তার বন্ধুদের সাথে মেতে ওঠেন ছবি তোলায়। বাঁ হাতের তর্জনীতে লাগানো নির্বাচনী কালির চিহ্ন উঁচিয়ে ধরে তারা তুলছিলেন সেলফি।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ভোট কেন্দ্রে দেখা মিলেছে এমন দৃশ্যের। 

ভোট দেয়ার পরে হিসান তার উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘এতদিন বড়দের ভোট দিতে দেখেছি। আজ আমি নিজে লাইনে দাঁড়িয়েছি। আঙুলে ওই কালির দাগটা লাগানোর জন্য কতদিনের একটা ইচ্ছে ছিল। মনে হচ্ছে, রাষ্ট্রের প্রতি আমার দায়িত্বটা পালন করলাম।’

একই কেন্দ্রে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাবেয়া হক তার নবজাতক শিশু সন্তানকে নিয়ে ভোট দিতে এসেছেন। 

তিনি বলেন, ‘প্রথম ভোট দেয়াটা আমার কাছে একটা উৎসবের মতো। নিজের পছন্দের প্রার্থীকে সরাসরি সমর্থন দিতে পারাটা দারুণ এক অনুভূতি। এই বিষয়টা মিস করতে চাইনি। তাই ননদের সাথে বাবুকে নিয়ে ভোট দিতে এসেছি।’

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলাজুড়ে এমন একাধিক চিত্রের দেখা মিলেছে। কেন্দ্রগুলোতে প্রবীণদের পাশাপাশি তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে যারা এবারই প্রথম ভোটার হয়েছেন, তাদের মধ্যে দেখা গেছে বিশেষ উদ্দীপনা। আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর এই প্রজন্ম উৎসবমুখর পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।