রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

রাজনীতি

এনসিপির ঝুলিতে ৬ আসন

 প্রকাশিত: ১৬:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপির ঝুলিতে ৬ আসন

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী দিয়েছিল।

এর মধ্যে ঢাকা-১১ আসনে এনসিপির আহ্ববায়ক নাহিদ ইসলাম, কুমিল্লা-৪ আসনে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, নারায়ণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল-আমিন, রংপুর-৪ আসনে দলটির সদস্য সচিব আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান মোজাহিদ ও নোয়াখালী-৬ আসনে জ্যেষ্ঠ যুগ্ম আহ্ববায়ক আব্দুল হান্নান মাসউদ নির্বাচনে জয়ী হয়েছেন।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসন থেকে ও মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের ভোটে আলোচনায় থাকলেও বিএনপি প্রার্থীর কাছে হেরে গেছেন।

গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা জাতীয় নাগরিক পার্টি নামে রাজনৈতিক দল গড়ে তোলেন। নির্বাচন কমিশনের নিবন্ধনে শাপলা কলি প্রতীক পেয়ে দলটি প্রথমে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। পরে অবশ্য জামায়াতের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করে তারা।