রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

রাজনীতি

ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে : খোকন তালুকদার

 প্রকাশিত: ১৮:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে : খোকন তালুকদার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক জিতলে বাংলাদেশ জিতবে। আর আমরা যদি হেরে যাই, তাহলে বাংলাদেশ হারবে। 

তিনি বলেন, ধানের শীষ হেরে গেলে সেই হার হবে স্বাধীনতাবিরোধীদের কাছে। যারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।

গতকাল শুক্রবার বিকেলে ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে পাথুরিয়ারপাড় সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি মাদারীপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী।

খোকন তালুকদার বলেন, ‘এই নির্বাচন শুধুই একটি ভোটের লড়াই নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। ইনশাল্লাহ, আমরা জিতবো।’

তিনি বলেন, ‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কিন্তু একজনকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা বলে যারা ধর্মকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায়, তারা ক্ষমতায় তো যাবেই না, বরং এসব অপকর্মের জন্য তাদের জবাবদিহি করতে হবে।’

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ‘আপনারা কি বাংলাদেশকে হারতে দেবেন? আপনারা কি স্বাধীনতার অস্তিত্ব বিলিয়ে দেবেন? এ সময় উপস্থিত জনতা ‘না, না’ স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তোলে।

ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, ডাসার উপজেলা মহিলা দলের সভানেত্রী সৈয়দা জোহরা খানমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।