রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

রাজনীতি

ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত

 প্রকাশিত: ১৪:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরাজয়কে ‘সাজানো’ বলে মন্তব্য করে সবাইকে ‘ধৈর্য্য ধরার আহ্বান’ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

১১ দলীয় জোটের নেতৃত্বে থাকা দলটির ধারণা নির্বাচনে প্রশাসনও ‘নিরপেক্ষ ভূমিকা পালন করেনি’। এছাড়া আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে তারা।

শুক্রবার সকালে ফেইসবুক পোস্টে এই আহ্বান জানানো হয়।

সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দলটি।

তবে নির্বাচনের প্রার্থীদের পরাজয়ে প্রশাসনের ভূমিকাকে দুষেছে জামায়াত। প্রশ্ন তুলেছে ‘নির্বাচনের স্বচ্ছতা’ নিয়ে।

দলটির ভাষ্য, “ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয়। অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।”

সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে।

পোস্টে বলা হয়, “একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই, ইনশাআল্লাহ।”

জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরছে দলটি। আর ভরাডুবি হয়েছে বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতের।