এই বিজয় এলাকার সর্বস্তরের মানুষের বিজয়: তাজউদ্দীন খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জামায়াতের প্রার্থী মাও. মো. তাজউদ্দীন খান তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন—“এ বিজয় আমার একার নয়, এটি এলাকার সর্বস্তরের মানুষের বিজয়। যারা আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর যারা ভোট দেননি, তাদের প্রতিও আমার সমান সম্মান রয়েছে। আমি প্রতিহিংসার রাজনীতি করতে চাই না; বরং সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করতে চাই।
নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
আমার প্রতিদ্বন্দ্বী মাসুদ অরুণসহ সব প্রার্থীর প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই এখন বিভেদের সময় নয়, ঐক্যের সময়। আমরা সবাই মিলে আমাদের এলাকার সম্ভাবনাকে কাজে লাগাবো।
মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম দায়িত্ব।”