রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

অঙ্গপ্রত্যঙ্গবিহীন গর্ভপাতের পর রক্ত কি নেফাস, আর নামায কি কাযা?

 প্রকাশিত: ১৮:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

অঙ্গপ্রত্যঙ্গবিহীন গর্ভপাতের পর রক্ত কি নেফাস, আর নামায কি কাযা?

প্রশ্ন:কিছুদিন আগে আমার গর্ভপাত ঘটে। যাতে শুধু এক টুকরা গোশত বের হয়। তাতে কোনো অঙ্গপ্রত্যঙ্গ প্রকাশ পায়নি। এরপর লাগাতার চারদিন রক্তও বের হয়। আমি তা নেফাসের রক্ত মনে করে এ কয়দিনের নামায পড়িনি।

জানার বিষয় হল, তা কি নেফাস হিসেবে গণ্য হবে? এবং এ কয়দিনের নামাযের কী হুকুম? সেগুলো কি কাযা করতে হবে?

উত্তর:প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু গর্ভপাত হওয়া অংশটি নিছক একটি গোশতের টুকরা ছিল, শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গের আকৃতি তাতে প্রকাশ পায়নি, তাই এরপর যে রক্ত দেখা গেছে, তা নেফাস হিসেবে গণ্য হবে না। তবে গর্ভপাতের পূর্বে যদি আপনি ১৫ দিন বা ততোধিক সময় পবিত্র থাকেন, তাহলে তা হায়েয হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে এ দিনগুলোর নামায কাযা করতে হবে না। আর যদি গর্ভপাতের পূর্বে কমপক্ষে ১৫ দিন পবিত্র অবস্থায় না কাটে, তাহলে তা ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য হবে এবং এ দিনগুলোর নামায কাযা করতে হবে।

* >الحاوي القدسي< ১/১৪৩ : وما رأت من الدم بعد السقط الذي لم يستبن خلقه من عضو وإصبع، لم يكن نفاسا، ويكون حيضا أو استحاضة.

–বাদায়েউস সানায়ে ১/১৬১; আলমুহীতুল বুরহানী ১/৪৭০; ফাতহুল কাদীর ১/১৬৫; আলমুজতাবা, যাহেদী ১/১৪২; আদ্দুররুল মুখতার ১/৩০২

মাসিক আলকাউসার