রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

রাজনীতি

আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল

 প্রকাশিত: ১৬:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল

গত ১৫ বছর বিরোধীদলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জেলার অন্য দুটি আসনেও বিএনপির প্রার্থীরা জয়ী হন।

জামায়াতের উত্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের ফলে এটা হয়েছে। এটা একটা বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ।

“যখনই গণতন্ত্র চাপা থাকে মানুষের কন্ঠ রোধ করা হয়, তখন অগ্রগতি শক্তিগুলো মাথাচারা দিয়ে উঠতে থাকে সেটাই এদেশে ঘটেছে।”

তিনি বলেন, “আজকে জামায়াতের যেটুকু উত্থান হয়েছে, তা আওয়ামী লীগের কারণেই হয়েছে। তাদের দমন পীড়নমূলক শাসন, বিরোধী দলকে কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়া, নির্বাচন করতে না দেওয়ার কারণে, এটা হয়েছে।

“আমি অত্যন্ত কনফিডেন্ট, বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদের (জামায়াত) রিজেক্ট করেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও জনকল্যাণমূলক রাজনীতির মধ্য দিয়ে তাদের অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।”

মির্জা ফখরুল বলেন, “বিএনপির রাষ্ট্র সংস্কারের কথাগুলো, প্রতিশ্রুতিগুলো, পয়েন্টগুলো-জনগণ গ্রহণ করেছে বলেই আজকে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে।”

জাতীয় সরকার গঠন প্রসঙ্গে ফখরুল বলেন, “আমরা সব সময় আমাদের কমিটমেন্টে অটল থাকি। আমরা বলেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বিএনপির সঙ্গে রাস্তায় যুগপৎ আন্দোলন করেছেন; যাদের সঙ্গে নিয়ে নির্বাচন করেছি, তাদের সঙ্গে নিয়ে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, “জুলাই সনদের যেসব অংশে আমরা স্বাক্ষর করেছি, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে থাকব। আমাদের যে ৩১ দফা আছে সেগুলোও পর্যায়ক্রমে কার্যকর করব।”

রংপুর বিভাগের জামায়াতের বেশি আসন পাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এটার বিভিন্ন কারণ আছে। বৃহত্তর দিনাজপুরে কিন্তু জামায়াত একটাও আসন পায়নি। বৃহত্তর দিনাজপুরে তিনটি জেলা, ১১টি আসন। সেই আসনগুলো বিএনপি পেয়েছে।

“আমরা আশাবাদী আমরা যদি জনগণের সঙ্গে ইনট্র্যাক্ট করতে পারি, রাজনৈতিক-সাংগঠনিক ভাবে যদি কাজ করতে পারি অবশ্যই এই প্রবণতাকে দূর করতে পারব।”

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।