রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

আন্তর্জাতিক

সুদানে স্কুলে আরএসএফের ড্রোন হামলায় ২ শিশু নিহত

 আপডেট: ১১:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সুদানে স্কুলে আরএসএফের ড্রোন হামলায় ২ শিশু নিহত

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় বুধবার দক্ষিণ কোরদোফানের এল-রাহাদ শহরে দুই শিশু নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে বলে এক চিকিৎসা সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

 খবর খার্তুম থেকে এএফপির। 

২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ ও দেশটির নিয়মিত সেনাবাহিনীর মধ্যে চলমান যুদ্ধে কোরদোফান অঞ্চল বর্তমানে সবচেয়ে তীব্র সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হয়েছে।

হামলার প্রত্যক্ষদর্শী আহমেদ মুসা এএফপিকে বলেন, আমি অন্তত এক ডজন শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখেছি। ড্রোনটি একটি হাফেজিয়া মাদ্রাসায় আঘাত হানে।

গত ফেব্রুয়ারিতে সেনাবাহিনী এল-রাহাদ শহরটি পুনর্দখল করে। দ্রুত অভিযানের অংশ হিসেবে তারা পশ্চিম দিকে অগ্রসর হয়ে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এল-ওবেইদের অবরোধ ভাঙে।

এরপর থেকে আরএসএফ আবারও এল-ওবেইদকে পুনরায় ঘিরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে তারা দারফুরের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্তকারী পূর্ব মহাসড়কে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা বিশ্বে সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুত সংকট সৃষ্টি করেছে।