রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

হুঁশে থাকলেও নামায পড়তে অক্ষম হলে কি পরে কাযা করতে হয়?

 আপডেট: ১৭:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

হুঁশে থাকলেও নামায পড়তে অক্ষম হলে কি পরে কাযা করতে হয়?

প্রশ্ন:আমার এক নিকটাত্মীয় কয়েক মাস যাবৎ অনেক অসুস্থ ছিলেন। এসময় তিনি শুয়ে বা বসে মাথার ইশারায় নামায পড়তেন। শেষ দুই সপ্তাহ অসুস্থতা অনেক বেড়ে যায়। তখন তার হুঁশ-জ্ঞান ছিল। কিন্তু শুয়ে মাথার ইশারা করে নামায পড়া তার পক্ষে সম্ভব ছিল না। এখন তিনি সুস্থ হয়েছেন।

জানার বিষয় হল, তার জন্য কি ঐ দুই সপ্তাহের নামায কাযা করতে হবে?

উত্তর:না, প্রশ্নোক্ত ক্ষেত্রে তাকে ঐ দুই সপ্তাহের নামায কাযা করতে হবে না। কেননা অসুস্থ ব্যক্তির হুঁশ-জ্ঞান থাকলেও তার যদি মাথার ইশারায়ও নামায আদায়ের সক্ষমতা না থাকে, আর এ অবস্থায় একাধারে ছয় ওয়াক্ত কিংবা এরও বেশি সময় পার হয়ে যায়, তাহলে পরবর্তীতে সে সুস্থ হয়ে গেলেও ঐ নামাযগুলোর কাযা করা জরুরি নয়।

* >الفتاوى الولوالجية< ১/১০৬ : وإذا أغمي عليه أو جن، أو عجز عن الإيماء بالرأس، إن دام على ذلك، حتى كان أكثر من يوم وليلة، يسقط قضاء الصلاة، وإن كان أقل لا يسقط.

–আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৯৮; ফাতাওয়া খানিয়া ১/১৭২; আযযাখিরাতুল বুরহানিয়া ২/৪০৫; হালবাতুল মুজাল্লী ২/২৯; আদ্দুররুল মুখতার ২/৯৯

মাসিক আলকাউসার