ভোট পড়েছে ৫৯%
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার এ তথ্য দিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ২৯৯ আসনের ভোটে ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ২,০২৮ জন। এদিনই সংস্কার প্রশ্নে গণভোটও হয়েছেন।
প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের নির্বাচন হবে নতুন তফসিলে। এবারে নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ভালো, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, “নির্বাচন কমিশন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন যেকোনো মানদণ্ডে অধিক গ্রহণযোগ্য ও আস্থাযোগ্য হিসেবে বিবেচিত হবে।”
বৃহস্পতিবার রাত ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তাদের একীভূত ফল ইসিতে ঘোষণা শুরু হয়। শুক্রবার বেলা ১২টায় ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি দুটি আসনের ফল গোনা হলেও আদালতের নির্দেশনা থাকায় ফল ঘোষণা করা হয়নি।
|
নির্বাচন |
মোট ভোটার (জন) |
ভোটদাতা |
ভোটের হার |
|
১৯৭৩: প্রথম সংসদ |
৩,৫২,০৫,৬৪২ |
১,৯৩,২৯,৬৮৩ |
৫৫ |
|
১৯৭৯: দ্বিতীয় সংসদ |
৩,৮৩,৬৩,৮৫৮ |
১,৯৬,৭৬,১২৪ |
৫১.১২ |
|
১৯৮৬: তৃতীয় সংসদ |
৪,৭৮,৭৬,৯৭৯ |
২,৮৫,২৬,৬৫০ |
৫৯.৫৮ |
|
১৯৮৮: চতুর্থ সংসদ |
৪,৯৮,৬৩,৮২৯ |
২,৫৮,৩২,৮৫৮ |
৫৪.৯২ |
|
১৯৯১: পঞ্চম সংসদ |
৬,২১,৮১,৭৪৩ |
৩,৪৪,৭৭,৮০৩ |
৫৫.৪৫ |
|
১৯৯৬, ফেব্রুয়ারি: ষষ্ঠ সংসদ |
৫,৬৭,০২,৪১২ |
১,১৭,৭৬,৪৮১ |
২৬.৫ |
|
১৯৯৬, জুন: সপ্তম সংসদ |
৫,৬৭,১৬,৯৫৩ |
৪,২৮,৮০,৫৭৬ |
৭৪.৯৬ |
|
২০০১: অষ্টম সংসদ |
৭,৪৯,৪৬,৩৬৪ |
৫,৬১,৮৫,৭০৭ |
৭৫.৫৯ |
|
২০০৮: নবম সংসদ |
(ছবিসহ ভোটার তালিকা শুরু) ৮,১০,৮৭,০০৩ |
৭,০৬,৪৮,৪৮৫ |
৮৭.১৩ |
|
২০১৪: দশম সংসদ |
(১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা) ৯১,১৯,৬৫,১৬৭ |
(ভোট ১৪৭ আসনে) ১,৭৩,৯২,৮৮৭ |
৪০.০৪ |
|
২০১৮: একাদশ সংসদ |
১০, ৪১,৯০,৪৮০ |
৮,৩৫,৩২,৯১১ |
৮০.২০ |
|
২০২৪: দ্বাদশ সংসদ |
১১,৯৩,৩২,৯৩৪ |
৪ কোটি ৯৯ লাখের বেশি |
৪১.৮ |
|
২০২৬: ত্রয়োদশ সংসদ |
১২ কোটি ৭৭ লাখের বেশি |
- |
৫৯.৪৪ |