শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ২ ১৪৩২, ২৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক-মোদী ফোনালাপ: সমর্থনের বার্তা নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

আজ পশ্চিমবঙ্গে অষ্টম ও শেষ দফার ভোট ভোটগ্রহণ চলছে

 প্রকাশিত: ১১:৩৮, ২৯ এপ্রিল ২০২১

আজ পশ্চিমবঙ্গে অষ্টম ও শেষ দফার ভোট ভোটগ্রহণ চলছে

ভারতের পশ্চিমবঙ্গে অষ্টম ও শেষ দফার ভোট আজ। উত্তর কলকাতাসহ মোট ৪ জেলার ৩৫টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলছে ভোটগ্রহণ। ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভোটের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবারও প্রতিটি বুথে স্যানিটাইজার ব্যবহার থেকে সবার জন্য মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এ দফায় বাড়তি গুরুত্ব দেয়া হয়েছে ভোটের লাইনে শারীরিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে।

আজ বীরভূম, মালদা, মুর্শিদাবাদ ও উত্তর কলকাতায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ ও বীরভূমে রয়েছে ১১টি করে আসন। মালদায় রয়েছে ৬টি আসন এবং উত্তর কলকাতায় রয়েছে ৭টি আসন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে।

শেষ দফায় বীরভূমের ১১টি আসনে অবাধ নির্বাচন করতে নিরাপত্তায় কোনো কমতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। বীরভূমে রয়েছে তিন হাজার ৯০৮টি ভোটকেন্দ্র। এর মধ্যে নির্বাচন কমিশন এক হাজার ১৭৫টি ভোটকেন্দ্রকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে।

আর এ বীরভূমের নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে নিয়োগ করা হয়েছে ২২৪ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুত রাখা হয়েছে নিরাপত্তা বাহিনীর ২১৯টি জরুরি সাড়াদানকারী দল। জেলায় নিয়োগ করা হয়েছে অতিরিক্ত ১১ জন ম্যাজিস্ট্রেট।

অনলাইন নিউজ পোর্টাল