বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

স্বাস্থ্য

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে উপসর্গে আরো ১০ জনের মৃত্যু

 প্রকাশিত: ০৯:২৩, ৬ সেপ্টেম্বর ২০২১

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে উপসর্গে আরো ১০ জনের মৃত্যু

 গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে  আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

 পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ১০ জনই উপসর্গে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর ৬, নাটোরের ১ ও নওগাঁর ৩ জন আছেন।

 পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড  শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৩৩ জন।

অনলাইন নিউজ পোর্টাল