শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক-মোদী ফোনালাপ: সমর্থনের বার্তা নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

প্রযুক্তি

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফেরত দেবেন মাস্ক

 প্রকাশিত: ১৪:২৮, ১১ মে ২০২২

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফেরত দেবেন মাস্ক

সম্প্রতি টুইটার প্ল্যাটফর্মটি ৪,৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনেছেন ইলন মাস্ক। গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় টেসলা প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। 

মাস্কের এই সিদ্ধান্ত রাজনৈতিক অধিকারের বিষয়ে জনতার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞা জারি ‘‘নৈতিকভাবে ভুল এবং নির্বুদ্ধিতার উদাহরণ।’’

সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি কীভাবে বিশ্বের শক্তিশালী নেতাদের অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণ করে চলেছে সে নিয়ে বিতর্ক রয়েছে। গত ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ে দাঙ্গা নিয়ে বিতর্কিত টুইটের পরই ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করে দেওয়া হয়। টুইটারের দাবি অনুযায়ী ট্রাম্পের টুইটগুলি ছিল হিংস্র এবং প্ররোচনামূলক। ট্রাম্পের অ্যাকাউন্টে প্রায় নয় কোটি ফলোয়ার ছিল।

ট্রাম্প এই বিষয়ে জানিয়েছেন, ‘মাস্ক টুইটার কিনে নিয়ে তার অ্যাকাউন্ট চালু করে দিলেও তিনি টুইটারে ফিরে আসবেন না।’ তিনি তাঁর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’ ব্যবহার করবেন।

এই অ্যাপটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অ্যাপল অ্যাপ স্টোরে চালু হয়েছিল কিন্তু এর ব্যবহারে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সম্প্রতি এই অ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। অবশ্য এ প্রসঙ্গে ট্রাম্পের মুখপাত্রের কাছ থেকে এখনও কিছু জানা যায়নি।