বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

খেলা

নাজমুল পদ না ছাড়লে সব খেলা বন্ধের হুমকি ক্রিকেটারদের

 প্রকাশিত: ১১:৪৬, ১৫ জানুয়ারি ২০২৬

নাজমুল পদ না ছাড়লে সব খেলা বন্ধের হুমকি ক্রিকেটারদের

বিপিএলের ঢাকা পর্বের ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। এমনই দাবি করেছেন কোচ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।

বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোহাম্মদ মিঠুন বলেন, ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ ও বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি জানান, নাজমুল ইসলাম যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে খেলোয়াড়রা বাধ্য হয়ে কঠোর কর্মসূচির দিকে যাবেন।

কোয়াব সভাপতির ভাষ্য, ক্রিকেটাররা দেশের জন্য খেলেন, তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। বারবার যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে ক্রিকেটারদের আর চুপ করে থাকার সুযোগ নেই।

এদিন বিকেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের সম্ভাব্য ক্ষতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে নিজের বক্তব্য তুলে ধরেন বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল।

তিনি বলেন, বিশ্বকাপে গিয়ে যদি খেলোয়াড়রা প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারেন, তাহলে তাদের পেছনে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করা বিষয়টি কীভাবে ব্যাখ্যা করা হবে? একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সেক্ষেত্রে বোর্ড কি খেলোয়াড়দের কাছে সেই ব্যয় করা অর্থ ফেরত চাইবে।