বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

জাতীয়

বাংলাদেশের নির্বাচন এত শান্তিপূর্ণ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

 প্রকাশিত: ১৮:৫৮, ৪ মার্চ ২০২৬

বাংলাদেশের নির্বাচন এত শান্তিপূর্ণ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে—এমনটা ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্রমন্ত্রী বুধবার (৪ মার্চ) তার সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।

খলিলুর রহমান বলেন, নির্বাচন এত শান্তিপূর্ণ, এত অবাধ হয়েছে, সেটা তাদের আশারও বাইরে ছিল; আশাতীত ছিল। আমাকে তিনি (পল কাপুর) বলেছেন, আমার মনে আছে আপনি ওয়াশিংটন সফরে বলেছেন, আপনারা এই নির্বাচন উৎসবমুখর করতে চান।

তখন আমরা ভেবেছিলাম তাই হবে কি? পরে আমরা দেখলাম, আসলে একটি উৎসবমুখর নির্বাচন হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার রাষ্ট্রদূত (বৈঠকে উপস্থিত ছিলেন) তখন বললেন, কিছু কিছু কেন্দ্র তিনি দেখেছেন, বাইরে মেলার মতো অবস্থা। খুব আনন্দের একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি।

তিনি প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সরকারের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন।