বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানে হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম আইআরজিসিকে গুঁড়িয়ে দিতে ২০০০ লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে: ইউএস সেন্টকম দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক

শিক্ষা

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠান

 প্রকাশিত: ১৭:৫১, ৪ মার্চ ২০২৬

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠান

দেশের নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে ‘স্মার্ট ক্লাসরুম স্থাপন’ প্রকল্পের কাজ শুরু করেছে সরকার।

বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে নির্বাচিত ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মিনহাজউদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক নির্দেশনায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রতিষ্ঠান প্রধানদের এ তথ্য পাঠাতে বলা হয়েছে। নির্দেশনাটি গতকাল সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ‘বাংলাদেশের নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়সমূহে স্মার্ট ক্লাসরুম স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫০টি বিদ্যালয়ে মোট ৩০০টি স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে।

এতে বলা হয়, চীনা কারিগরি দলের সরবরাহ করা প্রশ্নমালার আলোকে বিদ্যালয়ের বর্তমান অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করতে গুগল ফর্ম (https://forms.gle/YXvsqCoterELB76LA) সক্রিয় করা হয়েছে।

মাউশি জানায়, যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এখনও তথ্য দেয়নি, তাদের আগামী ৫ মার্চের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে হবে। তবে যেসকল প্রতিষ্ঠান ইতোমধ্যে তথ্য জমা দিয়েছে, তাদের পুনরায় তথ্য দেওয়ার প্রয়োজন নেই।

সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন নির্বাচিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুল তথ্য প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে মাউশি।