বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানে হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম আইআরজিসিকে গুঁড়িয়ে দিতে ২০০০ লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে: ইউএস সেন্টকম দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক

আন্তর্জাতিক

ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার শ্রীলঙ্কার

 প্রকাশিত: ১৫:১২, ৪ মার্চ ২০২৬

ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা তাদের জলসীমার কাছে ডুবন্ত একটি ইরানি ফ্রিগেট থেকে ‘গুরুতর আহত’ ৩২ নাবিককে উদ্ধার করেছে বলে জানিয়েছে। আইআরআইএস দেনা নামের যুদ্ধজাহাজটি থেকে জরুরি বিপদ সংকেত পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে তারা।

বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানান, শ্রীলঙ্কার সামরিক বাহিনী এসব নাবিককে উদ্ধার করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, জাহাজটিতে ১৮০ জন ক্রু ছিল। তাদের মধ্যে আহত নাবিকদের শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী কারণে ইরানি যুদ্ধজাহাজটি ডুবে গেছে, তিনি তা জানাননি। শুধু বলেছেন, এ বিষয়ে শ্রীলঙ্কা যথাযথ ব্যবস্থা নেবে।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আইআরআইএস দেনার অন্য নাবিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জাহাজটি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ডুবে গেছে।

মন্ত্রণালয়টির এক কর্মকর্তা বলেন, “আমরা তল্লাশি চালিয়ে যাচ্ছি, কিন্তু বাকি ক্রুদের ক্ষেত্রে কী ঘটেছে আমরা এখনও জানিনা।”

হেরাথ জানিয়েছেন, উদ্ধার অভিযানের জন্য শ্রীলঙ্কার নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি আকাশযান মোতায়েন করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, শ্রীলঙ্কার বিরোধীদলীয় এক আইনপ্রণেতা পার্লামেন্টে জিজ্ঞেস করেছিলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যে ফ্রিগেটটিতে আঘাত হানা হয়েছিল কি না। কিন্তু সরকার পক্ষ তাৎক্ষণিকভাবে এর কোনো জবাব দেয়নি।

শ্রীলঙ্কার নৌ ও বিমান বাহিনী জানিয়েছে, আরেক রাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত থাকায় তারা উদ্ধার অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করবে না।

রয়টার্স শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই ইরানি জাহাজটি থেকে জরুরি বিপদ সংকেত পেয়ে শ্রীলঙ্কার নৌবাহিনী একটি উদ্ধার মিশন পাঠায়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শ্রীলঙ্কার দক্ষিণপশ্চিম উপকূলীয় শহর গালের অদূরে জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়। আহতদের গালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌবাহিনী আহত ইরানিদের হাসপাতালে নিয়ে আসার পর পুলিশ সেখানকার নিরাপত্তা জোরদার করেছে।