বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

জাতীয়

শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

 প্রকাশিত: ২১:০১, ৪ মার্চ ২০২৬

শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য সরকার কাজ করছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যে বাংলাদেশে সকল ক্ষমতার মালিক কেবলমাত্র জনগণ। এবং জনগণ তার নির্বাচিত সেবাদানকারীর মাধ্যমে সেবা গ্রহণ করবে।

তিনি বলেন, ‘জনগণের এই ক্ষমতা নির্বাচিত সেবকদের মাধ্যমে দেয়ার যে দায়িত্ব আমরা সেই দায়িত্বটাই পালন করব। সেই কাজটা করার জন্য এবং জনগণের কর্তৃত্ব যাতে নিরবচ্ছিন্নভাবে বহাল থাকে তার জন্য যেই প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক সংস্কার ও পরিবর্তন দরকার সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কোনো প্রতিষ্ঠানকে যদি কেউ দলীয়করণ, ব্যক্তিকরণ ও পারিবারিকীকরণ করে; তাহলে সে প্রতিষ্ঠান তার দায়িত্ব পালন করতে পারে না। আর এই সমস্যার সমালোচনা করার দায়িত্ব হচ্ছে গণমাধ্যমের। এবং সে গণমাধ্যমেরই প্রেসক্লাবের মতো প্রতিষ্ঠান যখন দলীয়করণ হয়; তখন বুঝতে হবে ফ্যাসিবাদের সংজ্ঞা কাকে বলে। আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রমাণিত।
 
তিনি বলেন, বাংলাদেশের অনেক জায়গায় সেটা হয়েছে আমরা জানি, বিগত ফ্যাসিস্ট সরকার এই কাজ করেছে। এবং সে কারণেই জনগণের কাছ থেকে তারা শাস্তি পেয়েছে।

খুন, গুম এবং প্রতিষ্ঠানকে হত্যা করার অপরাধে আজকে তারা অপরাধী। এবং বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার মতো যে অধিকার, সেটাও তারা আদায় করতে পারেনি। নিয়মতান্ত্রিকভাবে কথা বলার সামাজিক এবং রাজনৈতিক ভিত্তিও তারা হারিয়ে ফেলেছে। যে সমস্ত গণমাধ্যমের প্রতিনিধিরা এই ধরনের অপরাধকে ওকালতি করেছেন, এটার পক্ষে সাফাই গেয়েছেন আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই ? 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী একক দলীয় সরকার না করে জাতীয় ঐক্যমতের প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছি। এবং অব্যাহতভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেননা আমরা জানি অর্ধশতাব্দীর এই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন ঘটে নাই। চলমান রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে পরিবর্তন এবং সংস্কার আনা দরকার আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় যাবার আগেই ৩১ দফার মাধ্যমে সেই পরিকল্পনা ঘোষণা করেছেন।’
 
তিনি বলেন, আমরা দেশনায়ক তারেক রহমানকে দেখেছি ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফিরে তিনি কোন প্রতিহিংসার কথা বলেন নাই, বরং অতীতের কথা না বলে তিনি ভবিষ্যতের কথা বলেছেন। ইতিমধ্যেই সরকার নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছে। ইতিমধ্যে আমাদের ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে। কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করার কর্মসূচি শুরু করেছি। ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার কাজ শুরু করেছি। দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছি। জনগণের জন্য আমাদের প্রতিশ্রুত বেশ কয়েকটি কাজ ইতিমধ্যেই আমরা বাস্তবায়ন করে চলছি।
 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা হচ্ছে বাংলাদেশের পতিত সরকার ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে দেশের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেছে।

এমনকি আমাদের আশা ভরসার স্থল সামরিক বাহিনীকেও তারা দলীয়করণ করার চেষ্টা করেছে। কিন্তু সামরিক বাহিনী শেষ পর্যন্ত প্রমাণ করেছে তাদেরকে দলীয়করণ করা সম্ভব হয় নাই। এই অন্যায় এবং অপরাধের কারণে গণঅভ্যুত্থানের রোষানল থেকে বাঁচার জন্য জীবনের ভয়ে ফ্যাসিবাদের শিখন্ডি শেখ হাসিনাসহ সবাইকে পালিয়ে যেতে হয়েছে।
 
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা একটা অবাধ নির্বাচন দাবি করেছিলাম। বিভিন্ন মহল থেকে বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার ইঙ্গিত আমাদের কাছে ছিল।

আমাদের মাতৃতুল্য মজলুম নেত্রী খালেদা জিয়া এবং আমাদের দেশনায়ক তারেক রহমান উত্তর দিয়েছিলেন; ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকা একমাত্র কর্তৃত্ব হচ্ছে দেশের জনগণ। আমরা অবাধ নির্বাচন আদায় করতে পেরেছি। এবং নির্বাচনের মধ্যদিয়ে জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে আজ সরকার গঠন করেছি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ প্রমুখ।