ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ৫ দিনের চলমান যুদ্ধে মানুষ নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৪৫ জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছ।
হামলা গোটা অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় দেশগুলোর মার্কি ঘাঁটি লক্ষ্য করে ইরানের লাগাতার হামলা চলার মধ্যে এবার তাদের ক্ষেপণাস্ত্রের নিশানা হল তুরস্কও।
তবে ক্ষেপণাস্ত্রটি পশ্চিমা সামরিক জোট নেটোর প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে বলে তুরস্ক জানিয়েছে।
বুধবার সিরিয়া, ইরাক পার হযে তুরস্কের আকাশসীমার দিকে যাচ্ছিল একটি ইরানি ক্ষেপণাস্ত্র। তবে তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে ধ্বংস করে দেয় নেটো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রণালয় একথা জানিয়েছে। বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাক এবং সিরিয়ার আকাশসীমা পেরোতে এবং তুরস্কের আকাশসীমার দিকে যেতে দেখা যায়।
ভূমধ্যসাগরে মোতায়েন নেটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেটিকে সঠিক সময়ে নিষ্ক্রিয় করেছে।” এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, তুরস্কের তাদের বিরুদ্ধে যে কোনও বৈরি তৎপরতার পাল্টা জবাব দেওয়ার অধিকার আঙ্কারার আছে। সংঘাত বাড়তে পারে এমন কোনও কিছু করা থেকে বিবাদমান পক্ষগুলোকে সতর্ক করেছেন তিনি।