রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

নফল নামাযে হায়েয শুরু হলে কি কাযা?

 প্রকাশিত: ১৯:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নফল নামাযে হায়েয শুরু হলে কি কাযা?

প্রশ্ন:গতকাল মাগরিবের পর নফল নামায পড়ছিলাম। নামাযে থাকা অবস্থায়ই আমার হায়েয শুরু হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে নামায ছেড়ে দেই। জানার বিষয় হল, পবিত্র হওয়ার পর কি এ নামাযটি কাযা করতে হবে?

উত্তর:হাঁ, পবিত্র হওয়ার পর উক্ত নফল নামাযটি আপনার কাযা করে নেওয়া জরুরি। কেননা, নফল নামায পড়া অবস্থায় হায়েয শুরু হয়ে গেলে পবিত্র হওয়ার পর এর কাযা করা আবশ্যক। তবে ফরয নামাযের হুকুম এর থেকে ভিন্ন। ফরয নামায শুরু করার পর হায়েয শুরু হয়ে গেলে পরবর্তীতে এর কাযা করা জরুরি নয়।

* >فتح القدير< ১/১৫২ : ومتى طرأ الحيض في أثناء الوقت سقطت تلك الصلاة، ولو بعد ما افتتحت الفرض، بخلاف ما لو طرأ وهي في التطوع، حيث يلزمها قضاء تلك الصلاة، هذا مذهب علمائنا.

–আলমাবসূত, সারাখসী ২/১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩২; আলবাহরুর রায়েক ১/২০৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; আদ্দুররুল মুখতার ১/২৯১

মাসিক আল- কাউসার