বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

খেলা

ঢাকায় এসেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

 প্রকাশিত: ১৬:৪১, ১৪ জানুয়ারি ২০২৬

ঢাকায় এসেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার) ঢাকায় এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। সকাল দশটার দিকে বাংলাদেশে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। ট্রফি নিয়ে বাংলাদেশে পৌঁছেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। 

আজ দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে।

কোকা কোলার পক্ষ থেকে আগে জানানো হয়েছিল আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইনের বিজয়ীরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। বাংলাদেশি ভক্তদের জন্য সেই সুযোগও থাকছে আজকের আয়োজনেই।

ট্রফি ঢাকায় এলেও সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য সরাসরি দেখার সুযোগ থাকছে না। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজনটি স্বল্প সময়ের হওয়ায় এবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না।

কেবল কোকা কোলার নির্ধারিত বিজয়ীরাই নির্দিষ্ট সময়ে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন।

এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে টুর্নামেন্ট। ফিফার সূচি অনুযায়ী আগামী ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপ শেষ হবে ১৯ জুলাই।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের এই বৈশ্বিক সফরে ৩০টি দেশের ৭৫টি স্থানে যাওয়ার কথা রয়েছে। ঢাকাও সেই তালিকার একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।