বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

খেলা

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

 আপডেট: ১৫:৫৭, ১৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ব্যাপারে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত আবারও জানিয়েছে বিসিবি। ভারতেই বাইরেই বাংলাদেশের ম্যাচ আয়োজনে আরেক দফায় অনুরোধ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি।

ভিডিও কনফারেন্সে বিসিবির প্রতিনিধি ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা ঝুঁকি কথা উল্লেখ করে ভারত সফরে না যাওয়ার ব্যাপারে অবস্থান পুনরায় নিশ্চিত করে বিসিবি এবং বাংলাদেশের মাচগুলি ভারতের বাইরে আয়োজনের ব্যাপারটি বিবেচনা করতে আহবান জানায়।

টুর্নামেন্টের সূচি এর মধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার দিকটি তুলে ধরে আইসিসি এবং বিসিবিকে তারা অনুরোধ করে অবস্থান পুনর্বিবেচনা করার জন্য।