বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২১ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

খেলা

শাহিন আফ্রিদির বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করলো ব্রিসবেন

 প্রকাশিত: ১৫:১৯, ৬ জানুয়ারি ২০২৬

শাহিন আফ্রিদির বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করলো ব্রিসবেন

চোটগ্রস্থ শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে বিগ ব্যাশ লিগ (বিবিএল) এর বাকি সময়ের জন্য আরেক পাকিস্তানী ফাস্ট বোলার জামান খানকে আন্তর্জাতিক বদলি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে ব্রিসবেন হিট।

ডানহাতি এই পেসার শনিবার বিকেলে গ্যাবায় তার সাবেক দল সিডনি থান্ডারের বিপক্ষে ব্রিসবেন হিটের হয়ে খেলতে পারবেন। বিবিএল টেকনিক্যাল কমিটির কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই তার খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে।

জামান খান এর আগে বিবিএল’র ১৩তম আসরে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন। সে আসরে তিনি চারটি ম্যাচে অংশ নিয়ে ১৬.৩৮ গড়ে আটটি উইকেট শিকার করেন। এরপর তিনি পাকিস্তানের হয়ে ১০টি টি২০ ও একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের অধিনাযক শাহিন আফ্রিদিও অধীনে খেরা ২৪ বছর বয়সী জামান সম্প্রতি আবুধাবি টি-টেন টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছেন। ওই প্রতিযোগিতায় নিজের প্রথম ম্যাচেই তিনি হ্যাটট্রিক করেন।

পিএসএল ও বিবিএলের পাশাপাশি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায়ও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে  তিনি ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলেছেন।

ব্রিসবেন হিটের প্রধান কোচ ইয়োহান বোথা জামান খানের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে তিনি দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবেন। নতুন বল হাতে তিনি প্রকৃত উইকেট শিকারি, আবার নিজের ভিন্নতা ও গতির মাধ্যমে একটি ওভারও নিয়ন্ত্রণে রাখতে পারেন। তিনি আমাদের বোলিং আক্রমণের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। ক্যারিয়াারের শুরুতেই জামান প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ ছিল এবং তিনি ক্রমাগত নিজের খেলাযয় উন্নতি করে চলেছেন।”