বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

ইসলাম

“সিজদায়ে তিলাওয়াতে দাঁড়ানো কি জরুরি?”

 প্রকাশিত: ২০:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

“সিজদায়ে তিলাওয়াতে দাঁড়ানো কি জরুরি?”

প্রশ্ন:সিজদায়ে তিলাওয়াত আদায়ের ক্ষেত্রে দাঁড়ানো থেকে সিজদায় যাওয়া এবং সিজদা থেকে উঠে পুনরায় দাঁড়ানো কি জরুরি?

একসঙ্গে একাধিক সিজদায়ে তিলাওয়াত আদায় করলেও কি প্রতিবার দাঁড়াতে হবে?

উত্তর:সিজদায়ে তিলাওয়াত আদায়ের ক্ষেত্রে দাঁড়ানো থেকে সিজদায় যাওয়া এবং সিজদা থেকে উঠে পুনরায় দাঁড়ানো মুস্তাহাব; জরুরি নয়। অতএব একসঙ্গে একাধিক সিজদায়ে তিলাওয়াত আদায় করলে মুস্তাহাব হল, প্রতিবার উঠে দাঁড়িয়ে আরেক সিজদা করা। তবে প্রতিবারের জন্য না দাঁড়িয়ে বসা থেকে সিজদা করলেও সিজদায়ে তিলাওয়াতগুলো আদায় হয়ে যাবে।

 >المبسوط< للسرخسي ২/১০: واستحسن أيضا أن يقوم فيسجد؛ لأن الخرور سقوط من القيام، والقرآن ورد به، فإن لم يفعل لم يضره.

 –বাদায়েউস সানায়ে ১/৪৪৯; তাবয়ীনুল হাকায়েক ১/৫০৫; হালবাতুল মুজাল্লী ২/৫৯১; জামেউল মুযমারাত ২/৭৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৬৪; আদ্দুররুল মুখতার ২/১০৭

মাসিক আল- কাউসার