বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

ইসলাম

এশার নামাযের তৃতীয় রাকাতে ভুলে ফাতেহা জোরে পড়লে সাহু সিজদা লাগে?

 প্রকাশিত: ১৯:৫৭, ১২ জানুয়ারি ২০২৬

এশার নামাযের তৃতীয় রাকাতে ভুলে ফাতেহা জোরে পড়লে সাহু সিজদা লাগে?

প্রশ্ন:আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব একদিন এশার নামাযের তৃতীয় রাকাতে ভুলে সূরা ফাতেহা শেষ পর্যন্ত উচ্চৈঃস্বরে পড়ে ফেলেন এবং এ কারণে সাহু সিজদা আদায় করেন। জানার বিষয় হল, এ কারণে কি সাহু সিজদা ওয়াজিব হয়েছিল? এক্ষেত্রে নামায শেষে সাহু সিজদা করা কি ঠিক হয়েছে?

উত্তর:হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। কেননা ফরয নামাযের শেষ দুই রাকাতে কেরাত নিম্নস্বরে পড়া জরুরি। প্রথম দুই রাকাতের মতো উচ্চৈঃস্বরে পড়া যাবে না। এক্ষেত্রে কেউ যদি সূরা ফাতেহার তিন আয়াত বা তার বেশি উচ্চৈঃস্বরে পড়ে ফেলে, তাহলে সাহু সিজদা করতে হবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেবের সাহু সিজদা করা ঠিক হয়েছে।

* كتاب >الأصل< للشيباني ১/১৯৫ : قلت: فإن كان إماماً وكانت العشاء، فقرأ في الأخريين وجهر بالقراءة، أو كانت الظهر والعصر، فقرأ فيهما وجهر بالقراءة، كان عليه سجدتا السهو؟ قال: نعم.

—আলমাবসূত, সারাখসী ১/১৮, ২২২; আলমুহীতুর রাযাবী ১/৩২০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৯৯; ফাতহুল কাদীর ১/৪৪১

মাসিক আলকাউসার