বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

ইসলাম

সদকার উদ্দেশ্যে সুদ গ্রহণ বৈধ কি?”

 প্রকাশিত: ০৮:১৮, ১১ জানুয়ারি ২০২৬

সদকার উদ্দেশ্যে সুদ গ্রহণ বৈধ কি?”

প্রশ্ন. আমাদের এলাকায় স্থানীয় একটি ইসলামী সোসাইটির কিছু জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। যার একটি হল, কোনো সুদী ব্যাংকে টাকা জমা রেখে বছর শেষে প্রাপ্ত সুদ দ্বারা গরীব-অসহায় লোকদের সাহায্য-সহযোগিতা করা। আমার প্রশ্ন হল, গরীবদের সাহায্যের জন্য ব্যাংকে টাকা রেখে সুদ গ্রহণ করা জায়েয আছে কি? বিস্তারিত দলীলসহ জানতে চাই।

উত্তর. না, উক্ত উদ্দেশ্যেও সুদের ভিত্তিতে টাকা রাখা যাবে না। কারণ, নিজে ভোগ করার উদ্দেশ্যে যেমন সুদী কারবার করা হারাম ও কবীরা গোনাহ, তদ্রূপ গরীব-অসহায়দেরকে সাহায্য করার নিয়তেও সুদী কারবার করা হারাম।

প্রকাশ থাকে যে, গরীব-অসহায়দের সাহায্য করা একটি প্রশংসনীয় ও অনেক বড় ছওয়াবের কাজ। অন্যান্য আমলের মতো এ আমলও শরীয়তসম্মত পন্থাতেই হতে হবে, তবেই তা ছওয়াব লাভের উপযোগী হবে।

-মুসনাদে আহমাদ ১/৩৮৭; জামে তিরমিযী ১/৩; মুসতাদরাকে হাকীম ১/৩৯০; আল আরফুশ শাযী ১/৩৯০

মাসিক আলকাউসার