বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

ইসলাম

না-বালেগ শিশু দ্বারা আযান দেওয়া হলে সেই আযান কি সহিহ হবে?

 প্রকাশিত: ০৭:৫২, ৮ জানুয়ারি ২০২৬

না-বালেগ শিশু দ্বারা আযান দেওয়া হলে সেই আযান কি সহিহ হবে?

প্রশ্ন. আমাদের মসজিদের ইমাম সাহেব থাকাকালীন সে না বালেগ শিশু দ্বারা আযান দেওয়ান। এমতাবস্থায় উক্ত আযান কি সঠিক হবে? দয়া করে এর সমাধান দিয়ে উপকৃত করবেন।

উত্তর. আযান শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল, যা বালেগ পুরুষ দ্বারাই হওয়া কাম্য। অবশ্য আযানের গুরুত্ব বোঝে এবং সহীহ শুদ্ধভাবে উচ্চস্বরে আযান দিতে পারে এমন নাবালেগ আযান দিয়ে দিলে তা সহীহ বলে গণ্য হবে। তবে তাকে নিয়মিত মুয়াযযিন বানানো আদৌ ঠিক নয়। আর একেবারে অবুঝ শিশুর আযান সহীহ নয়।

-মুসান্নাফ ইবনে শাইবা ১/২৫৬; বাদায়েউস সানায়ে ১/৩৭২; আলবাহরুর রায়েক ১/৪৪২; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৯-৫০; ফাতাওয়া তাতারখানিয়া ১/৫২০; আদ্দুররুল মুখতার ১/৩৯১

মাসিক আলকাউসার