বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

ইসলাম

“খুতবার সময় দান সংগ্রহ করা কি জায়েয?”

 প্রকাশিত: ০৯:২১, ৭ জানুয়ারি ২০২৬

“খুতবার সময় দান সংগ্রহ করা কি জায়েয?”

প্রশ্ন. অনেক মসজিদে জুমার দিন খুতবার সময় দেখা যায় কাতারের মাথায় রাখাদান বাক্স চালিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় খাদেম নিজেই খুতবা চলাকালে রুমাল বা থলি হাতে নিয়ে হেঁটে হেঁটে টাকা উঠাচ্ছে। প্রশ্ন হল, খুতবার সময় এভাবে টাকা তোলা কি জায়েয হবে?

উত্তর. খুৎবা চলাকালীন সকল কাজ হতে বিরত থেকে খুৎবা শ্রবণ করা ওয়াজিব। এ সময় যেকোনো উপায়ে চাঁদা উঠানো এবং চাঁদা দেওয়া নাজায়েয। শুধু দানবাক্স চালানোও নাজায়েয। হাদীস শরীফে এসেছে- অর্থাৎ ‘(খুতবা অবস্থায়) যে নুড়ি সরাল সেও অনর্থক কাজ করল।’ অন্য হাদীসে এসেছে-

ومن لغى فلا جمعة له

আর যে অনর্থক কাজ করল তার জুমা-ই শেষ হয়ে গেল। অনুদান সংগ্রহের কাজটিও সুন্নত আদায়ের পর খুৎবার আযান শুরু হওয়ার আগে করা যেতে পারে।

-সহীহ বুখারী ১/১২৭; সহীহ মুসলিম ১/২৮৩; শরহে নববী ১/২৮১; বাদায়েউস সানায়ে ২/২০৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২০৬; ফাতাওয়া নাওয়াযেল ৭৮; আলমুগনী ২/৮৪; ফাতহুল কাদীর ২/৬৬; রদ্দুল মুহতার ২/১৬১

মাসিক আলকাউসার