বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

ইসলাম

ইমামের চেয়ে লম্বা হওয়ায় সিজদায় মাথা সামনে গেলে নামায সহিহ হবে কি?

 প্রকাশিত: ১৮:১৩, ৫ জানুয়ারি ২০২৬

ইমামের চেয়ে লম্বা হওয়ায় সিজদায় মাথা সামনে গেলে নামায সহিহ হবে কি?

প্রশ্ন:একদিন আমি আর আমার চাচাতো ভাই বাসায় জামাত করি। নামাযে আমি ইমামতি করি। আর সে আমার পাশে দাঁড়ায়। সে আমার থেকে কিছুটা লম্বা। যার ফলে পাশাপাশি দাঁড়ালেও সিজদায় তার মাথা আমার মাথার আগে চলে যায়। তবে তার পায়ের গোড়ালি আমার বরাবরই থাকে। হুযুরের কাছে জানতে চাচ্ছি, এর কারণে কি তার নামাযে কোনো সমস্যা হয়েছে?

উত্তর:না, উক্ত কারণে তার নামাযে কোনো সমস্যা হয়নি। তা আদায় হয়ে গেছে। কেননা, মুক্তাদির পায়ের গোড়ালি যদি ইমামের পায়ের গোড়ালি বরাবর বা এর পেছনে থাকে তাহলে সিজদায় মুক্তাদির মাথা ইমামের আগে চলে গেলেও মুক্তাদির নামায আদায় হয়ে যায়।

* >غنية المتملي< ص ৫২০ : والمعتبر موضع القدم، حتى لو كان المقتدي أطول من إمامه بحيث يقع سجوده قدام الإمام، لكن قدمه غير مقدم عليه تجوز.

–বাদায়েউস সানায়ে ১/৩৯১; মুখতারাতুন নাওয়াযিল ১/৩১৫; আলবাহরুর রায়েক ১/৩৫২; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৩৩৩; আদ্দুররুল মুখতার ১/৫৬৬

মাসিক আলকাউসার