সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

রাজনীতি

যেকোনো সময়ে গ্রেপ্তার হয়ে যেতে পারে মামুনুল হক

 প্রকাশিত: ১০:৫০, ৯ এপ্রিল ২০২১

যেকোনো সময়ে গ্রেপ্তার হয়ে যেতে পারে মামুনুল হক

মামুনুল হকের পিছনে ষড়যন্ত্র চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একাধিক মন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সরকারের শীর্ষ পর্যায়ে হেফাজত সম্পর্কে মনোভাব পরিবর্তনের কারণে গত তিন দিনে সারা দেশে অর্ধশতাধিক মামলা দায়ের হয়েছে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে। হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককেও মামলায় আসামি করা হয়েছে।

২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার নারীনীতি ঘোষণা করলে তার বিরোধিতা করে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে হেফাজতে ইসলামের জন্ম হয়।

প্রথম দিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। পরবর্তী সময়ে সরকার নিজের স্বার্থে ‘রাজনৈতিক সমঝোতা’র নীতি গ্রহণ করে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ পান হেফাজতে ইসলামের নেতারা। সেই থেকে আওয়ামী লীগের নেতা, সরকারের মন্ত্রী ও নীতিনির্ধারকরা হেফাজতে ইসলাম সম্পর্কে নেতিবাচক ভূমিকা পরিহার করে আসছেন।

কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ, ছাত্রলীগের আক্রমণ ও নিরাপত্তা বাহিনীর গুলির ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে হেফাজতে ইসলামের দূরত্ব চরম পর্যায়ে পৌঁছায়। সরকারের নীতিনির্ধারকরা ‘রাজনৈতিক সমঝোতা’র নীতির পরিবর্তে এখন হেফাজতে ইসলামকে কঠোর ভাবে দমনের নীতি গ্রহণ করছেন। সারাদেশে এর উত্তাপ ছড়াচ্ছে আর এখন দেখার বিষয় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়।

অনলাইন নিউজ পোর্টাল