বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২১ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

রাজনীতি

বরিশালে এনসিপির সভায় হাতাহাতি, নাহিদ ইসলামের গাড়ি অবরুদ্ধ

 আপডেট: ০০:২৩, ২১ মার্চ ২০২৫

বরিশালে এনসিপির সভায় হাতাহাতি, নাহিদ ইসলামের গাড়ি অবরুদ্ধ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির এক মতবিনিময় সভা শেষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পটুয়াখালী ও দুমকির কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশালে পৌঁছান নাহিদ ইসলাম। দেড় ঘণ্টাব্যাপী চলা সভার একপর্যায়ে শিক্ষার্থীদের একটি গ্রুপ সভাস্থলে প্রবেশ করে নাহিদ ইসলামের সঙ্গে পৃথক বৈঠকের দাবি জানায়। উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সভা শেষে নাহিদ ইসলাম বের হতে গেলে তারা তাকে ঘিরে ধরে। এরপর তাকে আবার সভাকক্ষে নিয়ে যাওয়া হয়।

এ সময় মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলতে গেলে বাধা দেওয়া হয় এবং নারীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগও উঠে। প্রায় ৩০-৪০ মিনিট ধরে চলা উত্তেজনার মধ্যে নাহিদ ইসলাম আবার সভাস্থল ত্যাগের চেষ্টা করেন, তবে বিক্ষুব্ধরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তার গাড়ি আটকে দেয়। পরে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় তিনি ঢাকা ফিরে যান।

এ বিষয়ে এনসিপির কর্মীরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা আমাদের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের চিহ্নিত করেছি।

মতবিনিময় সভায় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারা, আরিফুর রহমান আদীব, ডা. মাহমুদ আলম মিতুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।