শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

ইসলাম

একটি ভিত্তিহীন বর্ণনা ॥ জামাতের নামাযে সূরা ফাতেহার শুরু থেকে শরীক হওয়ার নির্দিষ্ট ফযীলত

 আপডেট: ০১:০১, ১০ সেপ্টেম্বর ২০২৫

একটি ভিত্তিহীন বর্ণনা ॥ জামাতের নামাযে সূরা ফাতেহার শুরু থেকে শরীক হওয়ার নির্দিষ্ট ফযীলত

এদেশের প্রসিদ্ধ একটি দৈনিক পত্রিকার ধর্ম-দর্শন পাতায় ‘নামাযের অংশসমূহের গুরুত্ব ও ফযিলত’ শিরোনামে নামাযের বিভিন্ন আমলের গুরুত্ব ও ফযীলত তুলে ধরা হয়েছে। সেখানে জামাতের নামাযে সূরা ফাতেহার শুরু থেকে শরীক হওয়ার ফযীলত বিষয়ে লেখা হয়েছে

‘যে ব্যক্তি ইমামের পেছনে দাঁড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতেহা শ্রবণ করে, সে ঐ ব্যক্তির মতো, যে শুরু থেকে জিহাদে শরীক হয়ে একেবারে শত্রুদেশ জয় করে এসেছে। তথা সে শুরু থেকে শেষ পর্যন্ত জিহাদ করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি সূরা ফাতেহার শেষের দিকে এসে শরীক হয়, সে ঐ ব্যক্তির মতো, যে জিহাদে অংশগ্রহণ করেনি, কিন্তু বিজয়ের পর যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের সময়ে এসে উপস্থিত হল।’

বিষয়টি কেবল এ পত্রিকায়ই ছাপা হয়েছেÑ এমন নয়; বরং কিছু মানুষকেও একথা বলতে শোনা যায়।

আসলে নামাযের শুরু থেকে ইমামের সাথে জামাতে শরীক হওয়া এবং তিলাওয়াত শোনা অবশ্যই ফযীলতের বিষয়। বিশেষ করে তাকবীরে উলার সাথে নামায আদায় করা তো অনেক বড় ফযীলতের বিষয়, যা সহীহ হাদীসে বর্ণিত হয়েছে এবং এর দ্বারা সূরা ফাতেহার শুরু থেকে জামাতে শরীক হওয়ার আমল হয়েই যায়; কিন্তু নামাযে ইমামের সাথে সূরা ফাতেহার শুরু থেকে শরীক হওয়া এবং শেষ পর্যন্ত শোনার নির্দিষ্ট ফযীলত বিষয়ে কোনো বর্ণনা পাওয়া যায় না; তা ভিত্তিহীন ও বানোয়াট।

মাসিক আলকাউসার