বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

ইসলাম

এটি হাদীস নয়"আজানের সময় কথা বললে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না"

 প্রকাশিত: ২৩:১৫, ২১ অক্টোবর ২০২৩

এটি হাদীস নয়

কিছু কিছু মানুষকে বলতে শোনা যায়, যে ব্যক্তি আযানের সময় কথা বলবে, মৃত্যুর সময় তার কালিমা নসীব হবে না।

এটি একটি জাল বর্ণনার বক্তব্য, এখানে একটু ভিন্ন ভাষায় পেশ করা হয়েছে। উক্ত জাল বর্ণনাটি সম্পর্কে এ বিভাগেই ইতিপূর্বে (ডিসেম্বর ২০০৫) লেখা হয়েছে। বর্ণনাটি হল-

مَنْ تَكَلَّمَ عِنْدَ الأَذَانِ خِيفَ عَلَيْهِ زَوَالُ الإِيمَانِ.

যে ব্যক্তি আযানের সময়ে কথা বলবে তার ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে।

আল্লামা সাগানী রাহ. একে জাল বলেছেন। (দ্র. রিসালাতুল মাউযূআত ১২; কাশফুল খাফা ২/২২৬, ২৪০)

এ বর্ণনার ‘ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে’- এ কথাকেই এখানে ‘মৃত্যুর সময় তার কালিমা নসীব হবে না’ বলে ব্যক্ত করা হয়েছে। সুতরাং তা একটি জাল ও ভিত্তিহীন কথা।

তবে আমাদের উচিত হল যে, আযানের সময় গল্প-গুজবে লিপ্ত না থেকে আযানের উত্তর দেওয়া। হাদীস শরীফে এসেছে, যে ব্যক্তি দিল থেকে আযানের উত্তর দেবে সে জান্নাতে প্রবেশ করবে। (দ্র. সহীহ মুসলিম, হাদীস ৩৮৫)

Online_News_Portal_24