বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

লাইফস্টাইল

চুলের স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ট্রিম করুন

 প্রকাশিত: ১৮:৪৬, ১১ ডিসেম্বর ২০২২

চুলের স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ট্রিম করুন

অনেকেই মনে করেন ট্রিম করা মানে চুল কাটা, কিংবা এক-দুই ইঞ্চি কেটে ফেলা। বিষয়টি তা নয়, সামান্য আগা ছাঁটাই হচ্ছে ট্রিম। পার্লারে গিয়ে আপনি কতটুকু চুল ছাঁটতে চান তা আগে ভালো করে বুঝিয়ে বলতে হবে। অনেকে লম্বা চুল রাখতে পছন্দ করেন কেউবা চুল ছোট করে ছেঁটে ফেলেন ঝকি ঝামেলা এড়াতে। কেউ আবার প্রতি মাসে নতুন হেয়ারস্টাইল চাই-ই চাই। তবে চুল যেমনই হোক না কেনো চুলের স্বাস্থ্য ধরে রাখতে নিয়মিত ট্রিম করা উচিত। আসুন তাহলে জেনে নিন ঠিক কত দিন পর পর চুলে ট্রিম দেওয়া প্রয়োজন।
চুল ছোটই রাখতে চাইলে আপনাকে আরও ঘন ঘন ট্রিম করিয়ে নিতে হবে। ছোট চুল একটু বড় হলেই স্টাইল নষ্ট হয়ে যায়। তাই ৪থেকে ৮ সপ্তাহ অন্তর ট্রিম করুন। যদি ছোট থেকে একটু বড় করে স্টাইল বদলাতে চান, তাহলে ৬-১২ সপ্তাহের মধ্যে ট্রিম করবেন।
লম্বা চুলের মতোই মাঝারি মাপের চুলেরও প্রয়োজন নিয়মিত ট্রিমিং। প্রতি ৬ থেকে ১২ সপ্তাহ অন্তর অবশ্যই চুল ট্রিম করুন। যদি নিজের চুলের দৈর্ঘ্যই ধরে রাখতে চান তাহলে ৬-৮ সপ্তাহ অন্তর চুল ছাঁটুন। একটু লম্বা চাইলে ৮-১২ সপ্তাহের মধ্যে ট্রিম করতে পারেন।
আপনার যদি লম্বা চুল হয় এবং লম্বাই রাখতে চান তাহলে নিয়মিত চুল ট্রিম করা প্রয়োজন। লম্বা চুল তাড়াতাড়ি ভেঙে যায়। চুলের স্বাস্থ্য ধরে রাখতে অবশ্যই ৮ থেকে ১২ সপ্তাহ অন্তর ট্রিম করবেন।