রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

লাইফস্টাইল

সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই

 প্রকাশিত: ২১:১৮, ২ মার্চ ২০২৬

সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, রোজা রাখতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য। বিভিন্ন জনে বিভিন্ন কারণে রোজা রাখেন। ইসলাম ধর্মকে নিজ উদ্দেশে ব্যবহার করে থাকেন। জানোয়ার পালে চলে, মুসলমান ইমানে চলে। দুনিয়ার সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই। আল্লাহ-কেয়ামতকে বিশ্বাস করুন। রমজানের রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। যাদের মধ্যে তাকওয়া আছে, তারা খুব সহজেই পুলসিরাত পার হবে।

রোববার (১ মার্চ) বিকেলে হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।