শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ‘ব্যাপক’ ড্রোন হামলা

 প্রকাশিত: ১৩:৫৬, ৭ মার্চ ২০২৬

ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ‘ব্যাপক’ ড্রোন হামলা

ইরানের নৌবাহিনী ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

এদিকে আঞ্চলিক যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরানের রাজধানী তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, ইরানের নৌবাহিনী মার্কিন ঘাঁটি এবং দখলকৃত ভূখণ্ডে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইউএই-এর আল মিনহাদ ঘাঁটি, কুয়েতের আরেকটি মার্কিন ঘাঁটি ও ইসরাইলে একটি ‘কৌশলগত স্থাপনা’ অন্তর্ভুক্ত।