বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম ইসরায়েলে ইরানের ‘শক্তিশালী’ হামলা ইরান যুদ্ধ: রেকর্ড মজুদ তেল ছাড়ার প্রস্তাব আইইএ’র বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল

জাতীয়

স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান

 প্রকাশিত: ১৭:৪১, ১১ মার্চ ২০২৬

স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান

ত্রয়োদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে সরকারি দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্যরা।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় সংসদ নেতাকে এই দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, “সংসদীয় দলের সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে। আমরা সংসদীয় দল সিদ্ধান্ত দিয়েছি, মাননীয় সংসদ নেতা স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনয়ন নির্ধারিত করবেন।

“এই পদে কে হবেন তা আগামীকালকে আপনারা জানতে পারবেন।”

গেল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঁচদিন পরে ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ নেন।

সেদিন বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয় এবং বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। এই অধিবেশন ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় দলের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

বৈঠকের পর সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কর্মসূচি তুলে ধরে চিফ হুইপ বলেন, “সংসদীয় দলের সভায় সংসদ নেতা আজকে একটা দিকনির্দেশমূলক বক্তব্য রেখেছেন। সেটা হচ্ছে, সংসদে আমরা কেমন আচরণ করব এবং আমাদের কার্যক্রম কি হবে, সে বিষয়ে তিনি একটা কথা বলেছেন।”

তিনি বলেন, “আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই। আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জেষ্ঠ নেতাকে… প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব।”

স্পিকার নির্বাচন হওয়ার পরে তার আসনগ্রহণ, সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব উত্থাপন ও তার ওপর আলোচনার কর্মসূচি তুলে ধরেন চিফ হুইপ।

তিনি বলেন, শোক প্রস্তাবে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে, জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা হবে, দেশবরণ্যে ব্যক্তিবর্গ যারা শাহাদাত বরণ করেছেন তাদের নিয়ে আলোচনা হবে।

এরপরে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, অধ্যাদেশগুলো আইনমন্ত্রী উপস্থাপন করবেন। ২০২৪ সালের কর্মকমিশনের প্রতিবেদন উত্থাপন হবে এবং এরপরে সংসদ নেতা বক্তব্য রাখবেন।

সংসদের বিজনেস এডভাইজারি কমিটি, বিশেষ কমিটি, প্রিভিলেজ কমিটি, সংসদ কমিটি এসব কমিটিগুলো করার চেষ্টা করবেন তুলে ধরে তিন বলেন, “যদি কালকে না করা যায় আমরা পরবর্তী দিনে এসব কমিটিগুলো করব।”

সংসদে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তুাব নিয়ে আলোচনা হয়েছেন কিনা এবং বিরোধী দল থেকে এ ব্যাপারে কোনো সাড়া পাওয়া গেছে কিনা জানতে চাইলে প্রধান হুইপ বলেন, “এ ব্যাপারে আমরা এখনো পজিটিভ কোনো রেসপন্স পাইনি। রেসপন্স পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।”

সংসদ উপনেতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সংসদ নেতা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন; সংসদ উপনেতা হবেন কি হবেন না।”

জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদের বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, “জুলাই সনদের ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা শপথ নেইনি। আমরা শপথ নেইনি কারণ এটা সংবিধানে নেই সেজন্য।

“সংবিধানে ইনক্লুড করার পরে, তারপরে তখন পরবর্তী পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নেবো।”

অধ্যাদেশের বিষয়ে তিনি বলেন, বিশেষ কমিটিতে ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য যাবে, যেটা বাতিল হবে, আর যেটা গ্রহণ করার, তা নিয়ম অনুযায়ী হবে।

“যেগুলো পাস করার তা আমরা সংসদে পাস করব, ইনশাল্লাহ।”

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রায় সাত মাসের মাথায় গণঅভ্যুত্থানে উৎখাত হয় আওয়াম লীগ সরকার। বিলুপ্ত করা হয় সংসদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় দেড় বছরের মাথায় ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগ এবার ভোট করতে পারেনি।

৩০০ আসনের জাতীয় সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে।

বাকি ২৯৭ আসনের নির্বাচনে বিএনপি ২০৯ আসনে বিজীয় হয়ে সরকার গঠন করেছে। বিএনপির মিত্র গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি পেয়েছে একটি করে আসন।

বিএনপির এক সময়ের মিত্র জামায়াতে ইসলাম ৬৮ আসন নিয়ে বিরোধী দলে বসেছে। অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জামায়াতের সঙ্গে জোট করে পেয়েছে ৬টি আসন। জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস পেয়েছে একটি আসন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।