বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম ইসরায়েলে ইরানের ‘শক্তিশালী’ হামলা ইরান যুদ্ধ: রেকর্ড মজুদ তেল ছাড়ার প্রস্তাব আইইএ’র বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক

নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

 প্রকাশিত: ১৭:৪৫, ১১ মার্চ ২০২৬

নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে।

প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে লিখেছেন, তিনি সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর শোনার পর সংশ্লিষ্ট যোগাযোগ রয়েছে এমন বেশ কয়েকজন বন্ধুর কাছে এ বিষয়ে জানতে চান। তারা জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ আছেন এবং কোনো সমস্যা নেই।

এদিকে, সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে মোজতবা খামেনি এখনো কোনো বিবৃতি দেননি, এমনকি জনসমক্ষেও তাকে দেখা যায়নি।

গত রোববার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনিকে দেশের প্রধান হিসেবে ঘোষণা করা হয়।

তিনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। যদিও তাকে দীর্ঘদিন ধরে উত্তরসূরি হওয়ার অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হতো।

তবুও তিনি সবসময় আড়ালে থাকতেই পছন্দ করতেন এবং নেপথ্য থেকে প্রভাব খাটিয়েছেন বলে ধারণা করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি মোজতবা খামেনির মা এবং স্ত্রীও নিহত হয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় তিনি ‘হতাশ’।

সূত্র: বিবিসি