বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

জাতীয়

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি : আইনমন্ত্রী

 প্রকাশিত: ২১:১২, ১১ মার্চ ২০২৬

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুম) প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি।

আজ রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এল. এল. এম. ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশে মানবাধিকার ইনডেক্সে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। আমরা এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুম) প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি।

আইনমন্ত্রী বলেন, আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমরা গণতন্ত্রের মহাসড়কে ফিরতে যাচ্ছি। আগামী দিন বাংলাদেশের মানুষের মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য যে মহান দায়িত্ব হাতে নিয়েছি, আল্লাহ যেন আমাদের সেই দায়িত্ব পালনের তৌফিক দান করেন। বাংলাদেশের মানুষের জানমাল হেফাজতের তৌফিক দান করেন। সেই প্রত্যাশা রেখে, সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদেরকে আমাদের স্বপ্নের সারথি হিসেবে প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির সভাপতি ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন প্রমুখ। আজকের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এল. এল. এম. ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডুলা’র সভাপতি এডভোকেট শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুলা’র সম্পাদক অ্যাডভোকেট কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন।