বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম ইসরায়েলে ইরানের ‘শক্তিশালী’ হামলা ইরান যুদ্ধ: রেকর্ড মজুদ তেল ছাড়ার প্রস্তাব আইইএ’র বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল

ইসলাম

ইথিওপিয়ায় জাতীয় ইফতার অনুষ্ঠানে হাজারো রোজাদার

 প্রকাশিত: ১৫:৪৫, ১১ মার্চ ২০২৬

ইথিওপিয়ায় জাতীয় ইফতার অনুষ্ঠানে হাজারো রোজাদার

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় ইফতার অনুষ্ঠানে হাজার হাজার মুসলিম অংশগ্রহণ করে এক অনন্য ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। 'জাতির জন্য নাজ্জাশী' স্লোগানে বিপ্লব স্কয়ারে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করে ইথিওপিয়ার সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্স, মুসলিম যুব কাউন্সিলের সহযোগিতায়।

রমজান মাসকে কেন্দ্র করে আয়োজিত এই বৃহৎ ইফতার শুধু একটি ধর্মীয় আয়োজনই নয়; বরং এটি মুসলিম সম্প্রদায়ের ঐক্য, পারস্পরিক সংহতি এবং সমাজে ইতিবাচক ভূমিকার প্রতীক হয়ে উঠেছে। রাজধানী ও আশপাশের শহরগুলো থেকে আগত হাজারো মুসলিম এতে অংশ নিয়ে সামাজিক সম্প্রীতি, শান্তি এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইথিওপিয়ার গ্র্যান্ড মুফতি ও ইসলাম বিষয়ক সুপ্রিম কাউন্সিলের সভাপতি শেখ হাজি ইব্রাহিম তুফা। তিনি দেশের মুসলমানদের জাতীয় স্থিতিশীলতা রক্ষা ও নাগরিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় অবদান রাখার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে ইসলামের ইতিহাসে বিখ্যাত ন্যায়পরায়ণ শাসক নাজ্জাশীর স্মরণে ‘আন-নাজ্জাশি’ নামে একটি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। 

ইথিওপিয়ায় মুসলমানরা দেশের একটি বড় জনগোষ্ঠী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দেশটির জনসংখ্যার অন্তত ৩৫ শতাংশ মুসলিম, যদিও বেসরকারি কিছু অনুমান অনুযায়ী এই সংখ্যা ৫০ শতাংশেরও বেশি হতে পারে। এই বাস্তবতা দেশটিতে মুসলিম সম্প্রদায়ের গভীর ঐতিহাসিক ও সামাজিক উপস্থিতিকে প্রতিফলিত করে।

আয়োজকদের মতে, জাতীয় ইফতার শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহাবস্থান, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।